পতেঙ্গার লালদিয়ারচরে ইনকনট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ঝালাই করার সময় বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার জন শ্রমিকের মৃত্যু হলো।
গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে মো. রবিউল (২৬) নামের ঐ শ্রমিক মারা যান। তাকে ঐ দিনই উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, রবিউলের শরীরের ৯৫ শতাংশ ঝলসে গেছে। আহত তিন জনের মধ্যে জোবায়ের (২৬) ও আমির হোসেন (৩২) বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন।
ইনকনট্রেড কনটেইনার ডিপোর ব্যবস্থাপক (ওয়ার্কশপ) মো. ইয়াসিন জানান, গুরুতর আহত তিন জনের মধ্যে রবিউল নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।