কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ নুর ইসলাম (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আবদুল লতিফের ছেলে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 

কারাগারের জেলার মো. বাহারুল ইসলাম জানান, গতকাল সকালে কারাগারের ভেতরে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। পরে তাকে কারা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে চিকিত্সক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদকের মামলা রয়েছে।