ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি-জেপির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে দলের অঙ্গসংগঠন জেপির ওলামা পার্টির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক, পৌর জেপির উপদেষ্টা ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেপির মো. শহিদুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার এবং ওলামা পার্টির নেতাদের মধ্যে মাওলানা ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, আবু এসাহাক, নুরুল ইসলাম রুহুল আমীন, হায়দার আলী খান, আল বায়েজিদ হোসেন, মৌলভী আব্দুল কুদ্দুস, আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন জেপির নেতা রেজা আহম্মেদ দুলাল, মামুন হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্ষীয়ান দূরদর্শী রাজনীতিক, সাবেক সফল মন্ত্রী এবং আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আলেম সমাজ জাতীয় পার্টি-জেপির নেতৃবৃন্দের সঙ্গে ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে এই সব ষড়যন্ত্র মোকাবিলা করব। জেপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
পরে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র দাখিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।