মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

কড়াইল বস্তি থেকে তিন জন গ্রেফতার

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে গতকাল বৃহস্পতিবার  চিরুনি অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫০ জন পুলিশ সদস্য এবং অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ১৫২ জনের তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে আটক হয়েছে তিন জন। তাদের মাদক ব্যবসা ও সেবনের দায়ে আটক করা হয়েছে। গতকাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকালের অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার পরিচালক মোসাদ্দেক হোসেন রাজা ও ঢাকা বিভাগীয়  কার্যালয়ের অতিরিক্ত পরিচালক  ফজলুর রহমান।