ইউজিসিতে নতুন দুই সদস্য নিয়োগ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. বিশ্বজিত্ চন্দ্র।

দুই জনকে আগামী চার বছরের জন্য ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে গতকাল বৃহস্পতিবার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল তারা ইউজিসিতে যোগদান করেন।

এদিকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ইউজিসিতে পাঁচ সদস্যের পদ থাকলেও দীর্ঘ দিন ধরে দুই পদ শূন্য ছিল। ফলে তিন সদস্য একাধিক বিভাগ পরিচালনা করে আসছিলেন। এতে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় ব্যাহত হয়।