সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ধূমঘাট গ্রামে ফেরদাউসের মাছের ঘেরে। শুকুর আলী ওই গ্রামে রমজান গাজীর ছেলে।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যাড. জি.এম শোকর আলী জানান, শুক্রবার সকালে ঘেরে মাছ ধরার সময় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআরএম