অর্জিত বিজয় রক্ষায় রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্জিত বিজয় রক্ষার প্রয়োজনে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫তম বিজয় বার্ষিকী উদযাপনের প্রাক্কালে রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় এ কথা জানান তিনি।

শি বলেন, বিরাট ত্যাগের মধ্যদিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা রক্ষা করার জন্য রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত তার দেশ। চীন এবং রাশিয়ার আত্মত্যাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা দুই দেশের জন্য উচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে দিয়েছে। এ অবস্থায় রাশিয়ার সঙ্গে কৌশলগত সমন্বয় ও সহযোগিতা আরো গভীর করতে প্রস্তুত রয়েছে চীন।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারত-চীনের নতুন লড়াই!

প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন এবং রাশিয়া বিশ্ব শান্তি ও উন্নতি দায়িত্ব কাঁধে নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বহুপাক্ষিকতাবাদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশ যৌথভাবে প্রচেষ্টা চালাতে পারে।

ইত্তেফাক/আরআই