মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
জলবায়ু ও দুর্যোগ
১. কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কী বলে?
উ: আবহাওয়া।
২. কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলে?
উ: জলবায়ু।
৩. কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলে?
উ: জলবায়ু।
৪.কত বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?
উ: ৩০-৪০ বছরের।
৫. প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশ কোন কোন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে?
উ: বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প।
৬. বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার অন্যতম কারণ কোনটি?
উ: মানবসৃষ্ট দূষণ।
৭. বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন?
উ: পরিবেশ দূষণের ফলে।
৮. তাপমাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীতে কী প্রভাব পড়ছে?
উ: একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে।