হিমন এডওয়ার্ড গমেজ
সিনিয়র শিক্ষক,
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা
১.গড় কাকে বলে?
উত্তর : কতগুলো রাশির যোগফলকে তাদের রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে ঐ রাশিগুলোর গড় বলা হয়।
২.গড় xরাশিগুলোর সংখ্যা = কত?
উত্তর : রাশিগুলোর যোগফল।
৩.গড় থেকে কীভাবে রাশিগুলোর যোগফল পাওয়া যায়?
উত্তর : নিচের সূত্র থেকে রাশিগুলোর যোগফল পাওয়া যায়।
রাশিগুলোর যোগফল = গড় x রাশিগুলোর সংখ্যা।
৪.গড় হতে রাশিগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল/ গড়।
৫.৮টি রাশির যোগফল ৯৬, রাশিগুলোর গড় কত?
উত্তর : ১২।
৬.জুলাই মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫৫ সে.মি. হলে, মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর : ১৭০৫ সে.মি.।
৭.১৪, ১৬, ২০, ২২ ও ২৩ এর গড় কত হবে?
উত্তর : ১৯।
৮.১২টি সংখ্যার যোগফল ২০৪। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ১৭।
৯.১৪টি রাশির গড় ২৫। এদের যোগফল কত?
উত্তর : ৩৫০।
১০.কতগুলো রাশির যোগফল ৬৬৫। এদের গড় ১৯ হলে রাশির সংখ্যা কত?
উত্তর : ৩৫।
১১.এক দম্পতি ও তাদের তিন কন্যার বয়সের গড় ১৯ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত?
উত্তর : ৯৫ বছর।