স্বপ্নের মতোই মনে হয় সবকিছু। যে সময় পেছনে ফেলে এসেছি, তা ফিরে পাওয়ার উপায় নেই। এজন্য মাঝে মাঝে স্মৃতি রোমন্থনে ডুবে যাই। মনের পর্দায় ভেসে উঠে সেই দিনগুলোর ছবি, যখন বড় বোনদের দেখাদেখি গান গাওয়া শুরু করেছিলাম। শৈশবে প্রথম মঞ্চে ওঠা, বেতার-টিভিতে গান গাওয়া, এরপর প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে কত যে গান গেয়েছি, তার সঠিক হিসাব-নিকাশ নিজেরও জানা নেই। এ সবকিছুর মাঝে মা হওয়া, ক্যান্সার জয় করে গানের ভুবনে ফিরে আসা, দুস্থ শিশুদের পাশে দাঁড়ানো, শিল্পীদের মেধাস্বত্ব নিয়ে আন্দোলন আর কত যে ঘটনা মনের পর্দায় সিনেমার মতো ভেসে ওঠে, তা বলে শেষ করা যাবে না।
দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতিচারণ প্রসঙ্গে
কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন