মধুখালীতে ধানের চেয়ে খড়ের দাম বেশি!

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীতে গোখাদ্য খড়ের সংকট দেখা দিয়েছে। দামও হঠাত্ করে তিন গুণ বেড়েছে। এখন উপজেলার বাজারে প্রতি মণ ধানের চেয়ে প্রতি মণ খড়ের দাম বেশি। ফলে বিপাকে পড়েছেন গরু খামারিরা। খামারি ওমর ফারুক ও আব্দুল হাই বাঁশী মিয়া জানান, গোখাদ্য হিসেবে খড় বেশি ব্যবহার করি। এত বছরের জীবনে কখনো খড়ের আঁটি ২৫ টাকার ওপরে হয়নি। সেখানে বর্তমানে প্রতি আঁটি খড় ৭০ টাকা দরে কিনতে হচ্ছে।

মধুখালী বাজারের খড় ব্যবসায়ী জাকির বিশ্বাস, জিতেন ও কোবাদ মিয়া জানান, অতিবৃষ্টির ফলে বোরো ধানের খড় নষ্ট হয়ে গেছে কৃষকের।