চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
সংস্কারের অভাবে চন্দনাইশের দোহাজারী পৌরসভার অধীনে থাকা দোহাজারী রেলস্টেশন থেকে চৌকিদার ফাঁড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। আর এতে ভোগান্তিতে পড়তে হয় যানবাহন ও পথচারীদের। স্থানীয় ব্যবসায়ী আবু রাসেল ও চাকরিজীবী মো. ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা। দোহাজারী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেন বলেন, সড়কটি শিগিগর সংস্কার করা হবে।