শায়েস্তাগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অভিযানের পর এ জরিমানা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে সেন্ট্রাল ফার্মেসিকে ৬ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জয় দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় সুজন ট্রেডার্সকে ২ হাজার ও মেসার্স রিপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।