রাজশাহী সীমান্তে ১২৬ কেজি ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

পাচারের সময় রাজশাহী সীমান্ত থেকে বৃহস্পতিবার রাতে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাজশাহী বিজিবি রাজশাহী সেক্টরের অধীনস্থ ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন ১-এর অধীনস্থ আলাইপুর বিওপির একটি টহল দল গোপন খবরের ভিত্তিতে বাঘা থানার সড়কঘাট পদ্মার চরে অভিযান চালায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় ঐ মাছ জব্দ করা হয়।