সুজানগরে ড্রেজার ধ্বংস

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহূত একটি শক্তিশালী ড্রেজার ধ্বংস এবং একটি বালুভর্তি বলগেট বিকল করে দেওয়া হয়। শুক্রবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে তিনি জানান, কতিপয় অসাধু ব্যক্তি পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে শক্তিশালী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।