শুরুর আগে আরো এক ধাক্কার সম্মুখীন হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক মেডিক্যাল অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না বিসিসিআই। এক কর্মকর্তা বলেন, ‘এক মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই। ঐ কর্মকর্তার কোনো উপসর্গ নেই। পুরোপুরি সুস্থ আছেন তিনি। তাকে আইসোলেশনে রাখা আছে। তবে অন্যরা সুস্থ আছেন। উদ্বেগের কোনো কারণ নেই। করোনা আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিত্সকরা।’