সরে দাঁড়ালেন হরভজনও

আরেকটি দুঃসংবাদ শুনল চেন্নাই সুপার কিংস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন হরভজন সিং। সুরেশ রায়নার পর তিনি চেন্নাইয়ের দ্বিতীয় খেলোয়াড় যিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিংবদন্তি এই অফস্পিনার নিজেই টুইটারে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘বন্ধুরা, আমি ব্যক্তিগত কারণে এবারের আইপিএলে খেলছি না। একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি একটু একাকী পরিবারের সঙ্গে থাকতে চাই। চেন্নাইয়ের ম্যানেজমেন্ট আমার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। আশা করি, দলের জন্য দারুণ একটা আইপিএল আসর অপেক্ষা করছে।’

আইপিএলের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে, আগেই বিসিসিআই জানিয়ে রেখেছে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।