আড়াইহাজারে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে তিন বছর বয়সি একটি মেয়ে শিশু গোসলখানায় রাখা বালতির পানিতে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির নাম আমেনা। সে ঐ গ্রামের দেলোয়ারের মেয়ে। শিশুটির পিতা জানান, বাড়ির অন্যান্য লোকজন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এক পর্যায়ে আমেনার কথা মনে হলে তাকে তন্নতন্ন করে খোঁজা হয়। পরে গোসলখানার বালতির পানিতে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের এক চিকিত্সক ঘটনাটি নিশ্চিত করেন।