ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ মহড়া পরিচালনা করা হয়। মহড়া উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহড়ায় পায়রা বন্দরে চলাচলরত জাহাজ সমূহের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ যেমন-তাপবিদ্যুত্ কেন্দ্র , সার্ভিস জেটি এবং নির্মাণাধীন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্ট গার্ডের কার্যক্রম প্রদর্শন করা হয় । মহড়ায় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী, বিসিজিএস সোনার বাংলা, এইচপিবি বুড়িগঙ্গা এবং এইচপিবি শীতলক্ষ্যা অংশগ্রহণ করে।