রাশিয়ার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ মানবদেহে সার্স-কোভিড-২ ভাইরাস প্রতিরোধ শক্তিও গড়ে তোলে। গতকাল শুক্রবার মেডিক্যাল সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন ধরে যে দুটি ট্রায়াল চালানো হয় তার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। ট্রায়ালে অংশগ্রহণকারীদের কারো মধ্যেই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, বরং ভ্যাকসিন প্রয়োগের ২১ দিনের মাথায় তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এছাড়া ভ্যাকসিনটি প্রয়োগে দেহকোষে এমন এক ধরনের প্রোটিন তৈরি হয়, যেটি সার্স-কোভিড-২ ভাইরাসকেও প্রতিরোধ করতে সক্ষম।