১৭ হাজার ফিট উচ্চতায় তিন চীনাকে বাঁচল ভারতীয় সেনা

লাদাখ নিয়ে চরম উত্তেজনার মধ্যেও সিকিমে ভারতীয় সেনার তৎপরতায় প্রাণ বাঁচল তিন চীনা নাগরিকের। এদের মধ্যে দুই পুরুষ ও এক নারী রয়েছেন। 

শুক্রবার  ১৭,৫০০ ফিট উচ্চতায় তারা পথ হারান। কঠিন ঠাণ্ডায় তারা কাহিল হয়ে পড়েছিলেন। এসময় ভারতীয় সৈন্যরা তাদের সাহায্যে এগিয়ে আসে।  

সেনার এক বিবৃতি জানানো হয়েছে, ওই তিন চীনা নাগরিককে উদ্ধার করে তাদের অক্সিজেন ও খাবার ও গরম জামাকাপড় দিয়ে বাঁচানো হয়। এরপর তাদের গন্তব্যের দিকে রওনা করিয়ে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ