সুনামগঞ্জে ১১ উপজেলার নির্বাহী অফিসারের নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জের ১১ উপজেলার  নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন ও কার্যালয়ের সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, বাসভবনের প্রধান ফটকে ৪ জন আনসার সদস্য পাহারায় রয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্লাটুন কমান্ডার আহমেদ নয়ন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জের জেলা ও উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার জন্য ৪ জন করে সদস্য দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএএম