সেক্টর কমান্ডার ওসমান চৌধুরীর মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এক বার্তায় সিদ্দিক বলেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ওসমান চৌধুরীর বীরত্বের কথা জাতি সব সময় স্মরণ রাখবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার কারণে তিনি ব্যক্তি ও পারিবারিক জীবনে নানান সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ন¤্র ভদ্র ও সহজ সরল মানুষ ছিলেন।

তিনি বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর সঙ্গে যৌথ বিভিন্ন অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। অভিজ্ঞতাগুলোর বর্ণনার সময় তার চোখেমুখের যে অভিব্যক্তি ফুটে উঠতো তা আমাদের গৌরবময় স্মৃতি হয়ে থাকবে।

ওসমান চৌধুরীর মৃত্যুতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আমি আশা করি, জীবন, মুক্তিযুদ্ধ এবং মৃত্যুর আগ পর্যন্ত যে বিভিন্ন অবদানগুলো তিনি রেখে গেছেন সেগুলো ধারণ করে তার স্মৃতিকে অটুট ও অমলিন রাখতে রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে। 

ওসমান চৌধুরী আজ আমাদের মধ্যে নেই এটা যেমন বাস্তবতা, তেমনি তার স্মৃতি যেন নতুন ও আগামী প্রজন্মের কাছে নতুন নতুনভাবে উত্থাপিত হয়। তিনি যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেদীপ্যমান থাকেন- এটাই প্রত্যাশা।

আর কিছুদিন পরে হয়তো মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া মানুষগুলো আমাদের মধ্যে থাকবেন না। কিন্তু তাদের স্মৃতিগুলোই আমাদের নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধুর আহ্বানে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা এখন জাতির দায়িত্ব।

উল্লেখ, শনিবার আবু ওসমান চৌধুরী শনিবার ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

ইত্তেফাক/এসি