দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ প্রতিবাদ জানায়।
বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি দায়িত্ব পালনরত সকলের যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানায়।
এক সঙ্গে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের দ্রুত সুস্থতা কামনা করেছে।
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম সরকারি বাসভবনে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন উপজেলা নির্বাহী অফিসারের উপর এরূপ বর্বর ও নিষ্ঠুর হামলা অত্যন্ত মর্মান্তিক ও অনভিপ্রেত।
ইত্তেফাক/ইউবি