ডমিঙ্গো-কুক ফিরছেন আজ

স্পোর্টস রিপোর্টার

করোনায় প্রায় ছয় মাসের বিরতি শেষে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় ফিরছেন আজ। রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন এই প্রোটিয়া কোচ। ডমিঙ্গোর সঙ্গে একই ফ্লাইটে আসছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। গতকাল বিসিবি থেকে জানা গেছে, আগামীকাল সকালে আসছেন বোলিং কোচ ওটিস গিবসন। সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় নামার কথা রয়েছে এই ক্যারিবিয়ান কোচের।  ঢাকায় ফিরে ডমিঙ্গো-গিবসনরা কোয়ারেন্টাইনে থাকবেন। আর কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।