মোহনগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

মোহনগঞ্জে পুকুরে পড়ে নার্গিছ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বেথাম গ্রামে ঘটনাটি ঘটে। বাড়ির সামনে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত নার্গিছ কৃষিশ্রমিক সুজন মিয়া মেয়ে।