উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে দলদলিয়া ইউনিয়নে দুই হাজার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি। সভাপতিত্ব করেন তালবীজ রোপণ কর্মসূচির সমন্বয়কারী মাকসুদুর রহমান স্বপন।