কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ায় ঢাকা-পায়রা বন্দর-খেপুপাড়া নৌরুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। শনিবার কলাপাড়া লঞ্চঘাট পন্টুনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জরুরি ভিত্তিতে ঢাকা-কলাপাড়া রুটে দোতলা লঞ্চ চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী ও নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, ব্যবসায়ী জাকির হোসেন, শেখ হাসনাত নিকেল প্রমুখ।