স্টাফ রিপোর্টার, রংপুর
নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টেবিল টেনিস ক্লাবের সামনে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করেছে মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ। শনিবার দুপুর ১২টায় নতুন এ পার্কিং স্থানের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মেনহাজুল আলম। এ পার্কিং স্থানে ১০০টি গাড়ি রাখা যাবে।
উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মেনহাজুল আলম বলেন, রংপুর নগরীতে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো নির্ধারিত স্থান ছিল না। এতে করে মানুষজন যত্রতত্র গাড়ি পার্কিং করতেন। ফলে জ্যাম আরো বেড়ে যেত। গাড়ি পার্কিং করে যেন সাধারণ মানুষ তাদের কাজ সারতে পারেন—সেজন্য প্রধান সড়কের একেবারে পাশে গাছের ছায়াতলে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে।