রোকসানা জামান সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তিনি একজন সৃজনশীল ব্যবসায়ী এবং দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা। আর খন্দকার মনির উদ্দিন ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি একজন প্রগতিশীল শিল্প উদ্যোক্তা। এম এ ইউসুফ খান ব্যাংকের পরিচালনা পর্ষদের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি