নিয়ম মেনে নিয়োগ দেওয়া হচ্ছে :বিসিক চেয়ারম্যান

নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে মেনে এবং সব নিয়মকানুন পরিপালন করে ফল প্রকাশ করেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি। গত বুধবার দৈনিক ইত্তেফাকের ১৪ নম্বর পৃষ্ঠায় ‘নিয়ম ভেঙে গোপনে নিয়োগ দিচ্ছে বিসিক’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদে এমন দাবি করেছেন সরকারি এই সংস্থার চেয়ারম্যান। প্রতিবাদে বলা হয়েছে, বিসিকের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে সব নিয়মকানুন পরিপালন করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। উপব্যবস্থাপক (ষষ্ঠ গ্রেডের) ও সমমানের পদে নিয়োগ প্রক্রিয়াতেও নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। পদোন্নতি বঞ্চনার যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন।