নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় গ্রাম+ডাক-বাজুয়া, দাকোপ, খুলনা (মাধ্যমিক স্তর স্বীকৃতিপ্রাপ্ত এবং নিম্ন মাধ্যমিক স্তর এমপিওভুক্ত) শূন্য পদে ০১ জন সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ৫০০ (পাঁচশত টাকার) অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে ডাকযোগে/ সরাসরি আবেদন পৌঁছাতে হবে। —প্রধান শিক্ষক, দাকোপ, খুলনা। সিকে-১১৪৪
নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর অর্ডিন্যান্স মোতাবেক শংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদরাসা, ডাকঘর-নামোশংকরবাটী, উপজেলা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ-এর সৃষ্টপদে একজন গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর দরখাস্ত করার শেষ সময় ২৪/০৯/২০২০ খ্রি.। —অধ্যক্ষ। সিকে-১১৪২
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী সর্বশেষ বিধি মোতাবেক শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-কালীনগর বাজার, উপজেলা-দাকোপ, জেলা-খুলনা-এর শূন্য পদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ৫০০ (পাঁচশত টাকার) অফেরতযোগ্য পোস্টাল অর্ডার, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর দরখাস্ত আহ্বান করা হচ্ছে। —ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়, দাকোপ, খুলনা। সিকে-১১৪৩
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (৪র্থ বার): বিধিমোতাবেক লেবুবুনিয়া আদর্শ টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ (নন এমপিওভুক্ত), গ্রাম-লেবুবুনিয়া, ডাকঘর: রোলা, উপজেলা: রাজাপুর, জেলা: ঝালকাঠির এসএসসি (ভোকেশনাল শাখায়) শূন্যপদে ০১ জন সুপারিনটেনডেন্ট, ০১ জন বিজ্ঞান ল্যাবএটেন্ট, ০১ জন এম.এল.এস.এস আয়া বৈধকরণ ও অন্যান্য শূন্যপদে ০১ জন কম্পিউটার মেকানিক, ০২ জন ল্যাব এ্যাসিসটেন্ট (কম্পিউটার ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) ০১ জন নিম্নমানসহকারী কাম-কম্পিউটার অপারেটর, ০১ জন করে এমএলএসএস (গার্ড/মালী) আবশ্যক। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১০০০/- টাকার (অফেরতযোগ্য) পোষ্টাল অর্ডারসহ সভাপতি (মুহাম্মদ সুলতান মাহমুদ) বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে। পূর্বে যাহারা আবেদন করিয়াছেন তাহাদের আবেদন করার প্রয়োজন নাই। সিএম-৪৯৭