মানো নাইবা মানো

এই সময়ের ছড়া 

রোকেয়া খাতুন রুবী

 

স্বাস্থ্যবিধি ভাল্লাগে না

মুখেতে নেই মাস্ক,

মাস্ক কি কোনো কড়া স্যারের

কঠিন লাগা টাস্ক?

 

কেউবা রাখে ঝুলিয়ে গলায়

যেন দামি লকেট,

কেউ ঢেকেছে চিবুক শুধু

কেউ হাতড়ায় পকেট।

 

ঝুলছে কানে দুলের মতো

দুলছে হাতে মালা,

বলছে তারা এ দেশেতে

নেই করোনার জ্বালা।

 

প্রশ্ন থাকে তাদের কাছে

ওড়াও কথার ফানুস,

মরছে যারা তারা তবে

অন্য গ্রহের মানুষ?