ইত্তেফাক রিপোর্ট
মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে। গতকাল ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের টিম শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৭৭৩ পিস ইয়াবা, ১২৬ গ্রাম হেরোইন, ৫৪৫ গ্রাম গাঁজা ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।