নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপির (বীরপ্রতীক) বিরুদ্ধে একটি মহলের সাম্প্রদায়িক উসকানিমূলক কাল্পনিক অভিযোগ ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. সফল আলী ভূইয়া, সাবেক ছাত্রনেতা এস এম কাইয়ুম, আলহাজ মোনতাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. রিপন সরকার, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন মানিক, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া, কাউন্সিলর মোবারক হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি বিষয়টি চূড়ান্ত সীমালঙ্ঘন, দলীয় ভাবমূর্তি বিনষ্টসহ নরসিংদীকে অস্থিতিশীল করার পাঁয়তারা। নজরুল ইসলাম হিরু একজন অসাম্প্রদায়িক মানুষ ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি তিনবার নরসিংদী সদরের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দক্ষতা ও সুনামের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে উল্লেখযোগ্য গতি সঞ্চার করেছেন। দলমতবর্ণনির্বিশেষে সব মহলে তিনি একজন সত্ ও অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে স্বীকৃত।