ফিরোজা বেগম
ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের অধিবাসী, জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান লস্করের স্ত্রী ফিরোজা বেগম ৩১ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩৭৬/১, গ্রান্ড ডালিয়া, দক্ষিণ মনিপুর, বারেক মোল্লা মোড়, ঢাকায় বাদ আসর জানাজা শেষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।