প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই সব সংকট মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশ —বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই শত সংকট মোকাবিলা করে বারবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। গতকাল জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনাসহ সব সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো সভ্য সমাজে তাদের জায়গা হতে পারে না। খুব শিগিগরই খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ  উপমন্ত্রী এ কে এম  এনামুল হক শামীম এমপি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ  সংস্থার সভাপতি  মাহাবুব  হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা  এম এ করিম, ব্যারিস্টার জাকির  আহমেদ, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ প্রমুখ। অনুষ্ঠান  পরিচালনা করেন  সংগঠনের সাধারণ সম্পাদক  রোকন উদ্দিন পাঠান।