নীলফামারীতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। একসময়ের মঙ্গা কবলিত, পিছিয়ে পড়া উত্তরের এই জনপদ এখন সকল সীমাবদ্ধতাকে পেছনে ফেলে হয়ে উঠছে আলোকিত জনপদ।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিষ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয়েছিলো এই পর্বটি। ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবি ও নীলফামারীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আরও পড়ুন: শ্রীলঙ্কা উপকূলে তেলবাহী জাহাজের আগুন নেভেনি
বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্যর উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ইত্তেফাক/আরআই