বিনোদন ডেস্ক
কিছুদিন আগে নতুন অতিথি আসার খবর দিলেন বলিউড তারকা আনুশকা শার্মা। আগামী বছরের শুরুতে মা হতে চলেছেন তিনি। এই খবরে আনুশকা বিরাটের সন্তান নিয়ে ভবিষ্যতবাণী করলেন এক জ্যোতিষী। তিনি জানিয়েছেন, আনুশকা ও বিরাটের মেয়ে হবে। জানা যায়, বেঙ্গালুরুর খ্যাতনামা ওই জ্যোতিষীর এই গণনা নাকি এরইমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। চার মাস আগেই তিনি নাকি বলেছিলেন, তাদের নাকি মেয়ে হবে। এই প্রসঙ্গে ওই জ্যোতিষী বলেন, ‘মেয়ে হোক বা ছেলে হোক, সবাই সৃষ্টিকর্তার উপহার। সৃষ্টিকর্তা সবাইকে সমান ক্ষমতা দেয়। এখন তো অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদের টেক্কাও দেয়।’ আনুশকা ও বিরাটের মুখ দেখে জ্যোতিষশাস্ত্র গণনা করেন এই জ্যোতিষী।
এর মধ্যেই গত ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাউস টিমে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। একই পোস্ট করে শেয়ার করে ক্যাপশনে একই বার্তা লেখেন অনুশকা শার্মা। ছবিতে কালো প্রিন্টেড পোশাক পরেছেন অনুশকা। হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন।