মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়্যারম্যান

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। অপর দিকে এমবিএসএলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান। সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল)-এর ৫৪ ও ৫৫তম বোর্ড সভায় তাদের ঐ পদে নির্বাচিত করা হয়। এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত। —প্রেস বিজ্ঞপ্তি