ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে (ডিএসই) গতকাল ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ৬২ লাখ ৮৪ হাজার ৬২০টি শেয়ার ৪৬ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৪ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার ফাইন ফুডসের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। এছাড়া স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৮২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯৬ লাখ ৮৮ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ ৬৮ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ২৬ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৬ হাজার টাকাসহ বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।