শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জের শতাধিক বছরের পুরোনো পশু হাসপাতালটি জরাজীর্ণ হয়ে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে অফিস ভাড়া নিয়ে চলছে উপজেলার পশু চিকিত্সা কার্যক্রম। সরজমিনে দেখা যায়, পৌরসভার তালুকহরাই এলাকায় ঝোপঝাড় বেষ্টিত হয়ে আছে পশু হাসপাতালটি। পার্শ্ববর্তী বাজারের লোকজন এ স্থানটি ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করছে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দে বলেন, হাসপাতালের নতুন কার্যালয়ের জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল বলেন, শায়েস্তাগঞ্জ একটি নতুন উপজেলা। তাই নতুন হাসপাতাল হতে একটু সময় লাগবে।