জীবননগরে ফেনসিডিলসহ আটক ১

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

উপজেলার মেদিনীপুর গ্রাম থেকে ফেনসিডিলসহ মাদক মামলার আসামি মোহাম্মদ ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আটক মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম ঐ গ্রামের রবিউল ইসলামের ছেলে।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযানকালে ৩৬ বোতল ফেনসিডিলসহ মেদিনীপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়েরসহ চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।