হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। রবিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এ ঘটনা ঘটে। মৃত মিঠু মিয়া (২৮) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে। হাওরে মাছ ধরতে গেলে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যায়। বাকিরা পানিতে ছিটকে পড়ে। পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।