গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আলম মিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের তিস্তামুখঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকালে বাড়ির পাশে একই উপজেলার উড়িয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে আলম মিয়া নিখোঁজ হয়। নিহত আলম মিয়া উপজেলার উড়িয়া ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের আয়াতুল্যাহ শেখের ছেলে। তার মৃগী রোগ ছিল। উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।