রেলের টিকিট কালোবাজারির দায়ে একজনের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে কালোবাজারে রেলের টিকিট বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃত সজীব কুমার দাসের কাছ থেকে ৭৯টি টিকিট উদ্ধার করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জ শহরের তারাপাশা এলাকায়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফজলে রাব্বী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।