অভিযোগের তীর স্বামীর দিকে
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের নিজ ঘর থেকে গৃহবধূ নাসিমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। যৌতুকের টাকা না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও শাকিল আহমেদের স্ত্রী। নাসিমা খাতুনের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পূর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সঙ্গে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মেয়ের ওপর নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়ে ও শাকিলের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ।