মালেকা বেগম
মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেছরদিয়া গ্রামের আলোকিত বাংলাদেশ মধুখালী উপজেলার প্রতিনিধি ও ফরিদপুরের সাপ্তাহিক আল-মোয়াজ্জিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা মুন্নুর মাতা মালেকা বেগম (৬৫) সাভারে মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার বাদ এশা মেছরদিয়া দাখিল মাদ্রাসার মাঠে জানাজা শেষে তাকে মেছরদিয়া দক্ষীণপাড়া গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ফরিদপুর আসনের সাবেক সংসদ সদস্য শ্রমিকনেতা শাহ্ মো. আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন গভীর শোক প্রকাশ করেছেন।
আকতার হোসেন
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, পৌর আওয়ামী লীগ ও কামারপুকুর ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির কার্যকরী সদস্য আকতার হোসেন (৬৫) শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ফাইভ স্টার মাঠে জানাজা শেষে তাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার শোক প্রকাশ করেছেন।