দেশে শেষ ১১২ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের হার সর্বনিম্ন। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগে এর চেয়ে কম শনাক্তের কথা জানানো হয়েছিল গত ১৬ মে। ঐ সময় হার ছিল ১৩ দশমিক ৭১ শতাংশ। গতকাল রবিবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবারের চেয়ে গতকাল নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যু কমেছে। একদিনে ১১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন হল। দৈনিক শনাক্তের এই সংখ্যা গত এক মাসে সবচেয়ে কম।