মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, রাব্বির বাবার নাম রিপন। বাসা ডগাইরে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাবার সঙ্গে হেঁটে চালের দোকানে যাচ্ছিল রাব্বি। এ সময় একটি মোটরসাইকেল রাব্বিকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় বাবা রিপন ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত তাকে ঘোষণা করেন। পরে ডেমরা থানার পুলিশ লাশটি মর্গে পাঠায়।